শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
পাটগ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী আসাদকে স্থায়ী বহিষ্কার

পাটগ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী আসাদকে স্থায়ী বহিষ্কার

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করেন।

 

বুধবার বহিষ্কার সংক্রান্ত একটি পত্র তাকে পাঠানো হয়েছে বলে জানান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল।

 

জানা গেছে, জেলার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটকে মনোনয়ন দেয়া হয়। ওই পৌরসভায় মেয়দ পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী আসাদুজ্জামান আসাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচন করছেন। ফলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone