শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে স্কুল ও মাদরাসায় অনলাইন ক্লাস নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানগণের সহিত মতবিনিময় সভা

লালমনিরহাটে স্কুল ও মাদরাসায় অনলাইন ক্লাস নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানগণের সহিত মতবিনিময় সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলাধীন মাধ্যমিক পর্যায় (স্কুল ও মাদরাসা) গুণগত শিক্ষা, শিক্ষক বাতায়ন, অনলাইন ক্লাস নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানগণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি এএসএম খায়রুজ্জামান মন্ডল বাদল, লালমনিরহাট নেছারিয়া কামিম মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমীসহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone