শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ

লালমনিরহাটে ইরি-বোরোর চাষাবাদ শুরু হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: কৃষকেরা শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে লালমনিরহাটে ইরি-বোরোর চাষাবাদ শুরু হয়েছে। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ধান চাষী কৃষক-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন ইরি-বোরোর চারা রোপণে।

 

তবে, কৃষক-কৃষাণীদের অভিযোগ, শীত আর ঘন কুয়াশার কারণে মাঠে কাজ করতে শ্রমিকরা বেশি টাকা চাচ্ছেন।

ইরি-বোরোর মৌসুমের শুরুতেই বেড়ে যাচ্ছে ধান চাষের উৎপাদন খরচ। এখন খরচ বাড়লেও চাহিদা অনুযায়ী নেই কৃষকদের ধানের দাম। প্রতি বছর বছর উৎপাদন খরচ বাড়লেও বাড়ে না উৎপাদিত ধানের দাম। উল্টো কমে যায় ধানের দাম। এ জন্য হতাশ কৃষক-কৃষাণীরা। লালমনিরহাট জেলার প্রধান অর্থকরি ফসল হচ্ছে ধান।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই জেলায় এ বছর প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

 

আবহাওয়া অনুকূলে থাকলে বিগত মৌসুমের চেয়ে বেশি চাষাবাদ হবে, ফলনও বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টটি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় ইরি-বোরোর চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন, কেউ বীজ তুলছেন আবার কেউ চারা লাগাচ্ছেন।

 

কৃষকেরা জানান, জমি চাষ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি ও সেচের পানিসহ সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ অনুয়ায়ী ধানের দাম কম। জীবন বাঁচার তাগিদে শীত ও সব খরচকে উপেক্ষা করে ইরি-বোরো ধানের চাষ করছেন কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone