শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ

মানুষ চাই

কমল কান্তি বর্মন:

মানুষ চাই, মানুষ…..

চাই সত্যিকারের মানুষ।

চাই এমন মানুষ,

যার চোখের দৃষ্টিতে প্রসারিত হয় শান্তির কোটি কোটি আলোক বর্ষ।

যার কথার অগ্নি যজ্ঞে পুড়ে ছাড়খার হয়ে যায়….. সকল অন্যায়, অবিচার, অত্যাচার, অসত্য।

…..আর চারপাশে ধ্বনিত হয় শান্তির বজ্র কন্ঠ।

যার হাতের বজ্র মুষ্টিতে আধাঁর ভেঙ্গে প্রজ্জ্বলীত হয় শান্তির মশাল…..

ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যায়

মিথ্যার বালিয়াড়িতে গড়া সব ক্ষমতার মনসদ।

যার বাহুর অযুত শক্তিতে ঝলসে উঠে প্রতিবাদের অস্ত্র…..

প্রতিষ্ঠিত হয় শান্তি পৃথিবী।

যার প্রতিটি পদচিহ্নে তৈরী হয় শান্তির পথ।

মানুষ চাই, মানুষ…..

চাই এমন মানুষ,

চাই শান্তির প্রকৃত মানুষ।

 

১০/১২/২০২০

কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone