শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

লালমনিরহাটে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা” স্লোগান নিয়ে ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-(২য় ধাপ) ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারী লালমনিরহাটের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃ দাঃ) বিরোজিনী রায়-এঁর সভাপতিত্বে সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক বিমল কুমার রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম পিভিএমএস। এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক (ইউআই) আবদুল ওহাব রেজা প্রমুখ। এ সময় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম পিভিএমএস বলেন, মৌলিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। যা পরবর্তীতে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে দিতে পারবে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্বিতীয় ধাপে ৭৪জন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দিবেন মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য যে, এ প্রশিক্ষণের মেয়াদ ১২ হতে ২৩ অক্টোবর ১০ কার্যদিবস পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone