শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আত্মগোপনে থেকেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আ’লীগের বাবুলের বিরুদ্ধে ১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মা ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং বাল্যবিবাহ ও কৈশোর কালীন গর্ভধারণ প্রতিরোধে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জননী প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় গড্ডিমারী হাই স্কুল, বিছনদই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, দই খাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

প্রতিযোগিতায় পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, গড্ডিমারী হাই স্কুল বিজয়ী হয়ে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। উপজেলা ফাইনালে বিজয়ী হয় গড্ডিমারী হাই স্কুল।

অতিথি ছিলেন হাতীবান্ধা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপার ভাইজার মোঃ শহীদুল ইসলাম এবং হাতীবান্ধা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।

বিতর্ক অনুষ্ঠানে মডারেটর ছিলেন কারমাইকেল কলেজের অধ্যাপক শিক্ষক (অবঃ) প্রফেসর মোঃ শাহ আলম। বিচারক ছিলেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর মোঃ মোতাহার হোসেন সুজন, কারমাইকেল কলেজ রংপুরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন মিয়া, বিতর্ক পরিষদের সাবেক মূখ্য সমন্বয়ক মাফরুজা মেহেনাজ মৌরিন। এ সময় সেভ দ্য চিলড্রেনের ডাঃ গোলাম ফখরুদ্দিন ফাহিম, জননী প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট সৈয়দা জামিলা সিদ্দিকা, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি মোবিলাইজেশন ও সেফগার্ডিং ফোকাল মোঃ মাহাবুব আলম এবং কমিউনিটি মোবিলাইজেশন মোঃ নুর আলম, জননী প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডং অফিসার মোঃ রাসেল ইসলাম, সুবর্ণরেখা রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone