শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আত্মগোপনে থেকেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আ’লীগের বাবুলের বিরুদ্ধে ১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নীলফামারীতে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে এসআরবি-১৩ এর অভিযানে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা ৫০মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

নীলফামারী জেলার সদর থানা এলাকায় এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মোঃ মোস্তাকিম বিল্লাহ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল লালমনিরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাকিম লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রীর সাথে অভিযুক্ত মোস্তাকিমের প্রেমের সম্পর্ক ছিল। যার ফলে তারা বিভিন্ন সময়ে নীলফামারীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। গত ২০ জুন নীলফামারীর উদয়ন পার্কে ঘোরাঘুরি শেষে পার্কের একটি কক্ষে বিশ্রাম নেওয়ার সময় অভিযুক্ত মোস্তাকিম ঐ কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরে, একাধিকবার বিয়ের প্রলোভনে ঐ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে মোস্তাকিম। পরবর্তীতে, মোস্তাকিম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত মোস্তাকিম আত্মগোপনে গেলে বাদী গত ১৬ আগস্ট নীলফামারী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২৭)।

মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিএসসি রংপুর এবং সিপিসি-২ নীলফামারী ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টন ২০মিনিটে লালমনিরহাট জেলার সদর থানাধীন তিস্তা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সদর থানার কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোস্তাকিমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone