লালমনিরহাটে ৪র্থ জেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি মুহাঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সম্পাদক মোঃ একরামুল হক সরকার প্রমুখ। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।