শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম আনাস হাসান, আজীবন ভ্রমণ ফ্রি ৮কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের ৩বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ ‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার

এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার

লালমনিরহাট ও রংপুর থেকে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার করা হয়েছে।

‎শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টা ৩০মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ও রংপুরে ২টি পৃথক মাদক বিরোধী অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা এবং সাড়ে ৩কেজি গাঁজা উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে এবং আজকে সকালে অভিযান চালিয়ে মাদক জব্দসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

এসআরবি’র চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাশীরাম গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩শত ৮৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় মোঃ শাহিদুল ইসলাম (২৫)’কে গ্রেফতার করা হয়। সে লালমনিরহাটের হাতীবান্ধা থানার খোর্দ্দ বিছন্দই এলাকার মোঃ মকছুদার রহমানের ছেলে।

পৃথক অপর একটি অভিযানে শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ৩০মিনিটে সদর কোম্পানি এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন আলমপুর চাকলা গ্রামের লিটন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩.৫কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- তারাগঞ্জ থানাধীন আলমপুর চাকলা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দূর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone