শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম আনাস হাসান, আজীবন ভ্রমণ ফ্রি ৮কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের ৩বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ ‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।

‎শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৫৬মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী (২০)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী লালমনিরহাটের আদিতমারী থানার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের মোঃ নবিয়ার হোসেনের ছেলে এবং ভুক্তভোগী ঐ নারীর জ্যাঠাতো দেবর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারীর স্বামী ৩বছর ধরে দুবাই প্রবাসী। অভিযুক্ত নুরনবীর বাড়ি ঐ নারীর বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায় সময়ই নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঐ নারী নুরনবীর প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২০ সেপ্টেস্বর রাত ১টার দিকে ঐ নারী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে নুরনবী কৌশলে ঐ নারীর ঘরে প্রবেশ করে লুকিয়ে পড়ে। ঐ নারী ঘরে ফিরে আসলে রাত ১টা ৪০মিনিটের দিকে নুরনবী ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। গত ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ঐ গৃহবধূ লালমনিরহাটের আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-২০)।

মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দীঘলটারী গ্রামের ওহাবের ছেলে মোঃ ইসলাম (৪৫) এর বাড়িতে অভিযান পরিচালনা করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুরনবী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone