শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মোগলহাট ধরলা নদীর ঘাট ও জিরামপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম আনাস হাসান, আজীবন ভ্রমণ ফ্রি ৮কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের ৩বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ ‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র ও মাদকের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপন করেন। চেক পয়েন্ট পরিচালনাকালীন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র মোতাবেক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক হতে আগত চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং সন্দেহজনক ১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫কোটি ১লক্ষ ২শত টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন একই সাথে ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও অস্ত্র ও মাদক চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দীর্ঘদিন থেকে এ ধরণের অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধান করে আসছি। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা ল্যব পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ক্রিস্টাল মেথ আইসে নিম্নমানের মাদকদ্রব্য থাকে আবার কিছু ক্ষেত্রে আসল ক্রিস্টাল মেথ আইসও থাকে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone