শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু ও নারীর নিরাপত্তা চাই ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দৈনিক প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক এস এম আবু হাসনাত রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক প্রথম আলো লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, সাংস্কৃতিক কর্মী রক্তিম মিলন, অলোক অধিকারী, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হোমায়রা হিমু, প্রথম আলো বন্ধুসভার সদস্য হাফিজা আক্তার মিম প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ছাড়াও লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রণি কোরাইশি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ববিতা সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বর্ষা রানীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী অধ্যাপক এস এম আবু হাসনাত রানা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ স্বাধীন বাংলাদেশ খুনি ও ধর্ষকদের অভয়ারণ্য হতে পারে না, হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনকে আরও যুগোপযোগী, আধুনিক এবং কঠোর করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার করে খুনি ও ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংস্কৃতিক কর্মী অলোক অধিকারী মানববন্ধন কর্মসূচিতে তার সাড়ে পাঁচ বছর বয়সী কন্যা ঋধিতা অধিকারীকে সাথে নিয়ে আসেন। তাকে কোলে নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, প্রত্যেক পিতা-মাতার কাছে তার সন্তানের নিরাপদ বেড়ে ওঠা সব চেয়ে বড় চাওয়া, সেটা যদি হুমকির মুখে পড়ে তবে জীবনে নরক যন্ত্রণা নেমে আসে। যাদের কারণে এমন সমস্যা হয় বা হবে, তাদের জীবনের কোনো মানে নেই। তাদের কে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা রাস্ট্রের দায়িত্ব।

সাংস্কৃতিক কর্মী রক্তিম মিলন বলেন, বাংলাদেশ সকল শিশুর নিরাপদ আশ্রয় হোক। একে যারা বিনষ্ট করে বা করবে তাদের কে কঠিন শাস্তি দিতে হবে।

সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ বলেন, দেশটা যেন কবি সুকান্তের ভাষায় শিশুদের বাসযোগ্য করে যাবো আমি এই মন্ত্রে সবাই কে উদ্বুদ্ধ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone