শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
চিকিৎসার জন্য আবেদন : মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে শফিকুল

চিকিৎসার জন্য আবেদন : মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে শফিকুল

হেলাল হোসেন কবির: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। ভূভেন হাজারির এই গানটি যেন মানবতার কঠিন বাস্তবতার রূপ দিয়েছেন। কথাগুলোর মিল পাওয়া যায় বর্তমান সমাজে। তেমনি মানুষের সহানুভূতি পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ছটফট করছেন এক অসহায়  ব্যক্তি। চোখ মানুষের অমূল্য সম্পদ হলেও সেই চোখে টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন অতিবাহিত করছে শফিকুল ইসলাম।

 

জানা যায়, লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামের মৃত্যু আব্দুস ওহাবের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। তিনি বিগত তিন বছর যাবত চোখের ভিতর টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় চলা ফেরা করছেন। তার চোখের অবস্থা এতোটাই খারাপ যে, অপারেশনের কোন বিকল্প নাই। টিউমার নিয়ে  ঠিক মতো চলতে পারে না, খেতে পারে না,  ঘুমাতে পারে না। যেন মরণ যন্ত্রনা তাকে নিঃস্ব করে ফেলছে।

 

শফিকুল ইসলাম বলেন, আমি গরীব মানুষ। ইতি মধ্যে চোখের চিকিৎসা করতে গিয়ে বাড়ি ভিটার চার শতক জমি বিক্রিও করেছি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে আমি এখন নিরূপায়। এদিকে দিন দিন যন্ত্রণা বেড়েই চলেছে। বর্তমানে আমার পক্ষে অপারেশনের ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে পরেছে। তাই সমাজের বিত্তবান দানবীব ব্যক্তি ও মানবিক সরকারের কাছে আমার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য জোর আবেদন জানাচ্ছি।

 

উল্লেখ্য যে, যে কোন দানবীব ব্যক্তি (০১৯৬৪১১৯৭১৭) এই নম্বরে শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone