শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
আরডিআরএসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরডিআরএসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাটে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস হলরুমে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় আরডিআরএস দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আরডিআরএস বাংলাদেশ রংপুর বিভাগীয় প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সামাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসের সহকারী উপ-পরিচালক মোঃ সামিউল ইসলাম, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (নিবন্ধন) সুকান্ত সরকার, আরডিআরএস লালমনিরহাট আইকেয়ার সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সরকার। বক্তব্য রাখেন আরডি়আরএস লালমনিরহাটের অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় আরডিআরএস লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone