শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের সদরে বিএসটিআই’র ২টি মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা করা হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর সমন্বয়ে লালমনিরহাট জেলার সদর উপজেলায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

প্রথম মোবাইল কোর্টে- লালমনিরহাটের মিশন মোড়ের নিউ বৈশাখী সুইটস প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাত সনদ না থাকায় পণ্যের “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” এর ২৪/৪১ ধারা অনুযায়ী ৩হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।

 

দ্বিতীয় মোবাইল কোর্টে- লালমনিরহাটের খাতাপাড়ার মেসার্স দৌলা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করায়” ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ৫৫/৫৫ ধারা অনুযায়ী ২হাজার টাকা অর্থদণ্ড এবং লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দুরাকুটির মেসার্স পিয়ার ট্রেড প্রতিষ্ঠানকে প্রতি ১০লিটার ডিজেল ও পেট্রোল পরিমাপে ২১০মি.লি. কম প্রদান করায় একই আইনের ২৯/৪৬ ধারায় ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

এই মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত।

 

মোবাইল কোর্ট ২টিতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মোঃ তাওহিদ আল-আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।

 

বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone