শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান

‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান

লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল “নির্বাচনী জনসভায়” বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা এই দেশবাসীর কাছেই আশ্রয় চাই। মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও; এবার আমাদের একটু সুযোগ দাও।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

‎তিস্তা নিয়ে তিনি বলেন, এই তিস্তা এই অঞ্চলের মানুষের নিয়ামত ও অহংকার হওয়ার কথা ছিলো, এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে জীবন দিবো, ইনশাআল্লাহ। এটি কঙ্কাল আর মরুভূমি থাকবেনা। এই তিস্তা হবে উত্তরের অর্থনীতির কেন্দ্রবিন্দু। এখান থেকে হাইড্রোপাওয়ার হবে। এখান থেকে সারা উত্তরাঞ্চল উর্বর হবে। নদী ভাঙ্গণের কবলে পড়ে বছরের পর বছরের হাজার হাজার মানুষকে নিঃস্ব হতে হবেনা। আমরা কথা দিচ্ছি, যে কোন মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কারও লাল চোখ আমরা পড়োয়া করবোনা। এ দেশ আগে। এ দেশের জনগণের স্বার্থ আগে।

‎তিনি বলেন, আমরা কথা দিচ্ছি ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।

‎এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো। তখন কর্মসংস্থান যেমন হবে, তখন আমাদের উৎপাদিত ফসল, বিদেশে রপ্তানি করা হবে। নারী-পুরুষরা কাজ পাবে, সেই দিন কেউ আর বেকার থাকবে না। দোয়া করবেন কথা দিচ্ছি।

‎১২ তারিখ নির্ধারণ করবে ১৩ তারিখ নতুন সূর্যের উল্লেখ করে জামায়াত আমীর বলেন, আমরা যৌবন ও তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়তে চাই। তরুণ ও যুবকদের হাতে এই বাংলাদেশ তুলে দিতে চাই। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা দিয়ে গড়ে তুলবা। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম। কারও কোন চোখরাঙ্গানীকে পাত্তা দিবানা। তোমরা বলবা, আমি বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ।

‎তিনি আরও বলেন, অন্যান্য ধর্মের ভাই-বোনদের বুকে আগলে রাখবো। আমরা সুখে আছি দুঃখেও আছি,  আমরা বিপদের সময় দেশ ছেড়ে যাই না, মাটি কামড়ে আমরা পড়ে থাকি আমরা তোমোদের নিয়ে এগিয়ে যাবো। কেউ আমাদের থামাতে পারবে না। আমরা এই দেশবাসীর কাছেই আশ্রয় চাই।

‎১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. মোঃ আবু তাহের-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দিন প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ১৬, লালমনিরহাট-০১ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, ১৭, লালমনিরহাট-০২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলু, নীলফামারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাড. মোঃ আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুন্তাকিম। এছাড়াও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর এবং দিনাজপুর অঞ্চলের ইউনিট পরিচালক অ্যাড. আব্দুল বাতেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎বক্তব্য শেষে জামায়াত আমির নীলফামারীর চারটি আসন ও লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone