শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ লালমনিরহাট সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) ব্যাপী লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ লালমনিরহাটের বাস্তবায়নে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় ১১-২০ গ্রেডের সদস্য সচিব আলমগীর, বিআরইএল সভাপতি মোঃ রেনায়েল আলম, আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব মোঃ লুৎফর রহমানসহ রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদ লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি-২০২৬ ইং সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) ব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone