শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”, “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ লালমনিরহাট জেলা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেল ৪টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, এনডিসি সাজ্জাদ হোসেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানসহ লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়াবিদ, সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাধ্যমে জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয় ভাবে মেধা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone