শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণে লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হায়দার আলী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপকারভোগী লিগ্যাল এইড ক্লায়েন্ট আশামনি, হাশেম আলী, জেলা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী অ্যাড. মুর্শেদা বেগম মানু, অ্যাড. সামসুল আলম মিলন, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক, সভাপতি অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লালমনিরহাটের বিচারক (জেলা ও দায়রা জজ) আজিজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীবসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সহকারী আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্টলের মাধ্যমে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ফ্রি মেডিকেল সেবারও ব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় ২জন সেরা প্যানেল আইনজীবী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরুষ অ্যাডভোকেট হিসেবে সম্মাননা প্রাপ্ত অ্যাড. শামসুল আলম মিলন এবং নারী অ্যাড. হিসেবে সম্মাননা প্রাপ্ত অ্যাড. মুর্শেদা বেগম মানু।

বক্তারা তাদের বক্তব্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মিশন মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone