শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ও সিঁড়ির রুমে চলছে পাঠদান! ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত পারফেক্ট পলিটেকনিক (পিআইএসটি)র অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের পিতা জহির আহমেদ খান-এঁর ইন্তেকাল
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ, হুইল চেয়ার, বাইসাইকেল, রোগীদের আর্থিক সাহায্যের চেক ও স্বেচ্ছা সেবা তহবিল হতে রোগীদের চিকিৎসার জন্য অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর-বাড়ি মেরামত ও পূর্ণনির্মাণে সহায়ক হবে। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

‎লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এ সময় লালমনিরহাট সদর উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এদিকে লালমনিরহাটে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব বাজেট এবং “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় বিল নার্সারি স্থাপন ও প্রদর্শনী খামার বাস্তবায়নে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎লালমনিরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাটের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

‎অপরদিকে লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের শাহীটারীস্থ আরিফার বাসভবনে মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী আরিফার সাথে সাক্ষাৎ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

‎এছাড়াও বিকাল ৪টায় লালমনিরহাটের সিন্দুরমতি পুকুরের খনন কাজ পরিদর্শন করেন। বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে লালমনিরহাট জেলায় ব্যবসারত সকল ট্যোবাকো কোম্পানীর প্রতিনিধিদের সাথে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে আলোকিত লালমনিরহাটের কমিটি গঠন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone