শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে

ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে

ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। তার বাড়ি ভারতের পশ্চিম বাংলা চব্বিশ পরগানা জেলার বরানগর থানা বরানগর এলাকায়। তবে কি কারণে ২০২১ সালে বাংলাদেশ এসেছিলেন তা জানা যায়নি। এর আগেও তিনি বাংলাদেশে এসে বছর খানেক থেকে বেড়িয়ে গেছেন। কিন্তু ২০২১ সালে এসে লাশ হন তিনি। দীর্ঘ ৫বছর ধরে মরদেহটি এখন অবধি কেউ দাবি না করায় ধীরে ধীরে প্রবীরের দেহটি কঙ্কালে রুপ নিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে।

বলা যায় দেহটি এখন কঙ্কালই। হিমঘর কারিগরি ত্রুটি থকবার কারনে ৫বছরে এই অবস্থার হয়েছে।

জানা গেছে, ভারতীয় নাগরিক প্রবীর মন্ডল (৪১), পিতা-মহাদেব মন্ডল, সাং-বরানগর, থানা-বরানগর, জেলা-চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ ২০২১ সালের কোনো এক সময় বাংলাদেশ আসেন। তিনি গত ২০২১ সালের ৭ নভেম্বর তার কথিত বোন বাংলাদেশী নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার জনৈকা মোছাঃ হামিদা আক্তার হিয়া (১৯) কে সাথে নিয়ে ২০২১ সালের ৮ নভেম্বর রোজ সোমবার সকাল ৭টায় তারা ২জন লালমনিরহাট জেলার হাতীবান্ধা বাসস্ট্যান্ডে নেমে ভারতীয় নাগরিক প্রবীর মন্ডলের ফেসবুক বন্ধু হাতীবান্ধা থানা এলাকার অধিবাসী দীপঙ্কর বর্মন (৫০) এর বাড়িতে আসে। একই দিনে দীপঙ্কর বর্মন তাদেরকে নিয়ে তার পরিচিত লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা মনিরুল ইসলাম (১৯) এর বাড়িতে যান এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দিয়ে দীপঙ্কর হাতীবান্ধা ফিরে আসেন। পরবর্তীতে একই দিনে মনিরুল ইসলাম ভারতীয় নাগরিক প্রবীর মন্ডল ও হামিদা আক্তার হিয়াকে নিয়ে তার ভগ্নিপতি পাটগ্রাম পৌরসভাধীন মোঃ আজিবুল ইসলাম, পিতা-গফফার আলীর বাড়িতে বেড়াতে যান। এবং রাত্রি যাপন করেন।

এক সময় হামিদা আক্তার হিয়া প্রবীর মন্ডলকে ঘুমন্ত অবস্থায় গোঙ্গানো ও হাত পা ছটফট করতে দেখে চিৎকার করেন। এই সময় বাড়ির লোকজন প্রবীর মন্ডলকে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকগণ প্রবীর মন্ডলকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেন। এর পর মৃতদেহের ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সংক্রান্তে পাটগ্রাম থানার অপমৃত্যু মামলা নং-১৪/২০২১, তারিখ-০৮-১১-২০২১ রুজু হয়।

প্রশাসনিক জটিলতার কারণে ৫বছর ধরে প্রবীর মন্ডলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone