শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৫) ২০২৬ ও মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও লালমনিরহাট জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মোঃ মঞ্জুর হোসেন, সাবেক অ্যাথলেট ও হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে বাছাইকৃত ৪০জন খেলোয়াড়কে (অনুর্ধ্ব-১৫) মাসব্যাপী এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone