শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
‎বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল মর্টার শেল, শ্রমিকের বাড়িতে নেওয়ার পর সন্দেহ, এলাকায় চাঞ্চল্য

‎বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল মর্টার শেল, শ্রমিকের বাড়িতে নেওয়ার পর সন্দেহ, এলাকায় চাঞ্চল্য

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে একটি মর্টার শেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকায় ভীড় জমায় স্থানীয়রা।

‎প্রাথমিক ভাবে জানা গেছে, একটি পাথরের ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। বর্তমানে বস্তুটিকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ছোট আকারের বোমার মতো দেখতে এই মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবিও উপস্থিত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone