শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল

১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, মদ এবং গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, মদ এবং গাঁজা জব্দ করা হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ৫টি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপ, মদ ও গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, বুধবার (৮ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা, সকাল ৬টা ১০মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ছালোন বাজার, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা ১০মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী ও ভোর ৫টায় মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার চওড়াটারী এবং রাত ১২টা ৩০মিনিটে দীঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার নামাটারী নামক স্থানে ৫টি বিশেষ টহল পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৬১টি বোতল, মদ ৯টি বোতল, গাঁজা ২.৩কেজি এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ৬১টি বোতল, যার সিজার মূল্য ৬৪হাজার ৪শত টাকা, মদ ৯টি বোতল, যার সিজার মূল্য ১৩হাজার ৫শত টাকা এবং গাঁজা ২.৩কেজি, যার সিজার মূল্য ৮হাজার ৫০টাকা এবং বিভিন্ন প্রকার মালামাল ৪৪হাজার ২শত টাকাসহ সর্বমোট সিজার ১লক্ষ ৩০হাজার ১শত ৫০টাকা। এছাড়াও উপরোক্ত ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone