শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
ওটিপি শেয়ার করতেই উধাও ৮৫হাজার টাকা; আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ওটিপি শেয়ার করতেই উধাও ৮৫হাজার টাকা; আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

‎লালমনিরহাটের আদিতমারীতে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী একটি আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

‎আটককৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোলডাঙ্গা এলাকার ইসলাম বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), একই এলাকার জমির উদ্দিনের ছেলে ইউসুফ মোল্লা (৫০) ও ইউসুফ মোল্লার ছেলে টিটু মোল্লা (৩০)।
‎​
‎পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর আদিতমারী উপজেলার জনৈক আরিফুল ইসলামের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কল করে ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে কৌশলে তার ওটিপি কোড জেনে নেয়। মুহূর্তেই তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রায় ৮৫হাজার টাকা সরিয়ে ফেলে প্রতারক চক্রটি। পরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছে আরও ২৩হাজার টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্তে নামে ডিবি পুলিশ।

‎​পরে সংশ্লিষ্ট থানা থেকে মামলার তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেয়া হলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাগুরার শ্রীপুর থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রতারক চক্রের মূল হোতা রুবেল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ইউসুফ মোল্লা ও টিটু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত উন্নত মানের অ্যান্ড্রয়েড ফোন এবং বিপুল পরিমাণ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।

‎​এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকারও করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকাশ ও নগদ ব্যবসায়ীদেরকে ওটিপি বা পিন নম্বর শেয়ার না করার জন্য আমরা সচেতন থাকার অনুরোধ জানাচ্ছেন বলেও ডিবি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone