শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে-ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু এবং চিনি জব্দ ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদক এবং কসমেটিক্স জব্দ ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিচার চাওয়ায় পিতাকে ছুরিকাঘাত ঢেঁড়স চাষে আগ্রহ বাড়ছে কৃষকের বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ
‎নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে-ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‎নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে-ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করেছেন। নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

‎শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্য স্থিতিস্থাপক পরিকাঠামো প্রকল্প (রিভার)-এঁর অধীনে ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

‎মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আঙ্গুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

‎অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

‎আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রি পরিষদ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

‎শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় লালমনিরহাটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসীসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্প (রিভার) উপ-প্রকল্প বাস্তবায়নে সামাজিক ও পরিবেশগত পালনীয় বিষয়ের আওতায় চারতলা বিশিষ্ট ভবনটি ৭কোটি ৫৯লক্ষ ২২হাজার ৮শত ৬৯টাকা ৫৭পয়সা ব্যয়ে মীর আক্তার হোসেন লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করবেন।

‎পরে বিকাল ৩টায় চর কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ধ্যা ৬টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকবৃন্দের সাথে মত বিনিময়সভা করেন। রাত ৯টা ৩০মিনিটে লালমনিরহাট সার্কিট হাউসে আলোকিত লালমনিরহাটের গঠনতন্ত্র ও কমিটি গঠন বিষয়ক আলোচনা সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone