শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগান নিয়ে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট বন্ধুসভার আয়োজনে এ মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের সভাপতি ফারাহ নাজ নাহার ফিবা, প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে ১ম স্থান তানজিন আহমেদ নওফি, ২য় স্থান উম্মে হাবীবা সিমি, ৩য় রাইমা বিনতে রফিক, ৪র্থ আলফি জামান জারা, ৫ম মোহছেনা বেগম এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাস জুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone