শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার তৎপরতায় বিজিবি সদস্যরা!

বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার তৎপরতায় বিজিবি সদস্যরা!

লালমনিরহাট (১৫ বিজিবি)’র ব্যাটালিয়ন সদর সংলগ্ন সীমান্ত আয়োজন ক্যান্টিন মোড়ে তিশা এন্টারপ্রাইজ বাস ও অটোরিকশা এর মধ্যে সংঘর্ষের ফলে আহত সদস্যদের দ্রুত উদ্ধার তৎপরতা চালায় বিজিবি সদস্যরা।

‎রোববার (২২ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় যে, রোববার (২২ মার্চ) ০৮২৯ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর সংলগ্ন সীমান্ত আয়োজন ক্যান্টিন মোড়ে তিশা এন্টারপ্রাইজ বাস (ঢাকা মেট্রো ব-১২-২০৭৬) ও অটোরিকশা এর মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে অটোরিকশার ৬জন যাত্রী ও ১জন চালকসহ মোট ৭জন আহত হয়। আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুত্বর। দূর্ঘটনার পর পরই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। খবর পেয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি’র নেতৃত্বে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিজিবির নিজস্ব এ্যাম্বুলেন্সে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উদ্ধার তৎপরতায় দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone