শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎পবিত্র দ উল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার ঈদ শুভেচ্ছা বিনিময় উদযাপন কমিটি লালমনিরহাটের আয়োজনে এ ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎ঈদ শুভেচ্ছা বিনিময় উদযাপন কমিটি লালমনিরহাটের আহবায়ক এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারীসহ আহমিক হাবিব, আহনাফ হাবিব এবং লালমনিরহাট জেলা বিএনপির সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি সকলকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উ‎ল্লেখ্য যে, সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone