শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার; ৬ মোবাইল ও ২৪ সিম উদ্ধার

অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার; ৬ মোবাইল ও ২৪ সিম উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেম।

​গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের কনক রায় (২৫), একই এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সজিব চন্দ্র (২১)।

​ডিবি পুলিশ জানায়, বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা।

​এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে 299bet, Binance, এবং jeta33 সহ ২০টিরও বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ সচল অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা এসব সিম কার্ড ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেন করে আসছিল।

​লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone