শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠিত

অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠিত

‎​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ)।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

​সংস্থাটির এই মানবিক কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বাজারমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন উপহার পেয়ে খুশির জোয়ার বইছে উপকারভোগীদের মাঝে।

​উপহার পেয়ে মোছাঃ নার্জিনা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, বর্তমান বাজারে ঈদের কেনাকাটা করা আমাদের জন্য খুব কঠিন ছিল। রোজ এনজিওর এই সহায়তা আমাদের ঈদের আনন্দকে পূর্ণতা দিয়েছে। আল্লাহ তাদের মঙ্গল করুন।

​খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় রোজ-এর সভাপতি বলেন, আমাদের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। ঈদের মতো উৎসবে কেউ যেন অভাবের কারণে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

​স্থানীয় সুশীল সমাজ রোজ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের ঈদের আনন্দ আরও সার্থক হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone