শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জামিনের পরই জেল গেটে আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরই আবারও তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। জেল গেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরও তিনজন পোশাকধারী ডিবি পুলিশ সদস্য এসে তাকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

এরআগে গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর সোমবার (১৬ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় গতকাল মুক্তি পাননি তিনি। আজ সকালে মুক্তি পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।

এদিকে চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, ২০২৫ সালের একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে হয়রানি করা হচ্ছে। আদালত গতকাল তাকে জামিন দিয়েছেন। আজ কারাগার থেকে বের হওয়ার সময় কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট মামলা ছাড়াই ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক কাজ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ওসি জানান, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজের সঙ্গে এমপির ৩০ শতাংশ চালের বরাদ্দ নিয়ে চেয়ারম্যান বিপ্লবের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ফাঁসের পর থেকেই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এরপর থেকেই এই জনপ্রতিনিধির ওপর আইনি চাপ বাড়তে থাকে বলে স্থানীয় মহলে আলোচনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone