শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে ​শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় লালমনিরহাটের রেলওয়ে এম. টি. হোসেন ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার সভাপতি মোঃ রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে ​প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর অঞ্চলের উপদেষ্টা এ্যাডঃ মোঃ আব্দুল বাতেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা হাফেজ মোঃ শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ মোঃ আব্দুল বাতেন বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রমিকরা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের যে কালজয়ী আদর্শ ইসলাম দিয়েছে, তা বাস্তবায়ন করা গেলে শ্রমিক-মালিক বৈষম্য দূর করা সম্ভব। ইসলামী শ্রমনীতিই পারে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, যাকাত কোনো করুণা নয়, বরং এটি ধনীদের সম্পদে গরিবের অধিকার। রমজানের এই পবিত্র মাসে সঠিক পদ্ধতিতে যাকাত ও সদকা প্রদান করলে সমাজ থেকে দারিদ্র্য চিরতরে নির্মূল করা সম্ভব।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ রেনায়েল আলম বলেন, সংগঠনের সকল স্তরের কর্মীদের শ্রমিকের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার নির্দেশ দেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

​আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শ্রমিকদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone