শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় চলবে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ও অন্যান্য সরকারি কার্যক্রম।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ঈদ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১১দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে।

তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্তে কার্যক্রম বন্ধ হলেও কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone