শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে মার্কিন-ইসরায়েল হামলা বন্ধ কর-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ো সাম্য মানবিক মর্যাদা ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ সিপিবি লালমনিরহাট জেলা কার্যালয়ে সিপিবি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ইরানে মার্কিন-ইসরায়েল হামলার প্রতিবাদে জেলা কার্যালয়ের সামন থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভা ও লাল পতাকা মিছিলে সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু, সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, সদস্য রঞ্জিত কুমার রায়, নিরঞ্জন কুমার সিংহ, বাহার তালুকদার, লালমনিরহাট জেলা যুব ইউনিয়নের সভাপতি গোপাল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, লালমনিরহাট সদর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও লাল পতাকা মিছিল শেষে সিপিবি জেলা কার্যালয়ে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone