শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি

লালমনিরহাটে অনুর্বর জমিতে উন্নত জাতের তুলা চাষ করে দিন দিন লাভবান হচ্ছেন চাষিরা। যেসব জমিতে ভালো শস্য হয় না, সেই সব জমিতে চাষ হচ্ছে তুলা। বেশি লাভজনক হওয়ায় লালমনিরহাটের কৃষকেরা তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে।

‎তুলা উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, এ বছর লালমনিরহাট জেলায় ১৫৪ হেক্টর জমিতে উন্নত জাতের হাইব্রিড জাতের তুলা চাষ হয়েছে। বিঘাপ্রতি গড়ে প্রায় ১২ মন তুলা উৎপাদন হয়েছে। বর্তমানে কৃষকরা চাষকৃত তুলা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন।

‎তুলা চাষি কর্ণপুর গ্রামের বৈদ্ধনাথ রায় বলেন, চলতি মৌসুমে নিজের ও অন্যের জমি লিজ নিয়ে তুলা চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি ভালো দামে তুলা বিক্রি করতে পারব।

‎লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ের কটন ইউনিট অফিসার মোঃ রেজাউল করিম জানান, অনুর্বর জমিতে তুলা চাষে আগ্রহী করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এতে চাষিদের মাঝে আগ্রহ বেড়েছে। প্রতিমণ তুলা বিভিন্ন প্রতিষ্ঠান চাষিদের কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নিচ্ছে। এ বছর তুলার ফলনও খুব ভালো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone