শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত

শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত

ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমৃদ্ধ লালমনিরহাটের আয়োজনে বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির সার্বিক সহযোগিতায় এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎সমৃদ্ধ লালমনিরহাটের আহবায়ক মুহিন রায়-এঁর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সমৃদ্ধ লালমনিরহাটের প্রধান উদ্যোক্তা ও প্রধান সংগঠক দীপক কুমার রায়। বক্তব্য রাখেন সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা মুনিম হোসেন প্রতীক, বার্ডস এন্ড লাইফ সোসাইটির উদ্যোক্তা ও সংগঠক এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক, মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী তছলিমা তমা, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ইবনে জাবের সাহিদ, বিমল কান্তি রায়, ঝংকার যুব সাংস্কৃতিকের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন, বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির আহবায়ক ইনজামাম-উল হক উদয় প্রমুখ। এ সময় সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা শামীম আহমেদ, সাদিক ইসলাম, সদস্য দীপালি রানী রায়, মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎প্রধান বক্তা দীপক কুমার রায় বলেন, একুশ আমাদের গর্ব, একুশ আমাদের চেতনা এবং একুশ আমাদের প্রতিবাদ প্রতিরোধের অন্যতম অঙ্গীকার, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনির চৌধুরীর অমর সৃষ্টি কবর নাটকের ‘মরা মানুষ’ কিন্তু তারা যেন কবর থেকে উঠে এসে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে তারা যেন কবরের মধ্যেও নিশ্চিত শুয়ে থাকতে পারছে না।

‎তিনি আরও বলেন, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের আত্মত্যাগ মনে রেখে এই রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামকে আমাদের আকাঙ্ক্ষায় ধারণ করে বাংলাদেশ তথা লালমনিরহাট জেলাকে সমৃদ্ধ করার কাজ করে যাবো।

‎কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেওয়া হয়।

‎উল্লেখ্য যে, শিশু কিশোরদের ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য চর্চায় যুক্ত করতে ক-গ্রুপে ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও খ-গ্রুপে ৯ম-১০ম শ্রেণি এবং কচিকাচাদের গ্রুপের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone