শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ একরামুল হক সরকারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ একরামুল হক সরকারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে “শিক্ষাই শক্তি, শিক্ষাই বল” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ জেলা পর্যায়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় লালমনিরহাট সদরের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার এ পুরস্কার অর্জন করেছে।

আনুষ্ঠানিকভাবে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকারকে এ ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশানক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, পুরস্কার বিজয়ীগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ জেলা কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সদস্য সচিব ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন স্বাক্ষরিত সনদে উল্লেখ্য করা হয় যে, লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় এর জনাব মোঃ একরামুল হক সরকার, প্রধান শিক্ষক কে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হওয়ায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ এ সনদ প্রদান করা হলো। আমরা তাঁর জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone