শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোছাঃ জেসমিন নাহারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোছাঃ জেসমিন নাহারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে “শিক্ষাই শক্তি, শিক্ষাই বল” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ জেলা পর্যায়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় লালমনিরহাট সদরের কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন নাহার এ পুরস্কার অর্জন করেছে।

আনুষ্ঠানিকভাবে কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন নাহারকে এ ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশানক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, পুরস্কার বিজয়ীগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ জেলা কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সদস্য সচিব ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন স্বাক্ষরিত সনদে উল্লেখ্য করা হয় যে, লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর মোছাঃ জেসমিন নাহার, সহকারী শিক্ষক-কে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হওয়ায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ এ সনদ প্রদান করা হলো। আমরা তাঁর জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone