শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
রাতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগের ২ নেতা

রাতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগের ২ নেতা

মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিন দিনের সফরে এসে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন মন্ত্রী।

তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেইসবুকে আলোচনার জন্ম দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার দুই নেতা।

জানা যায়, লোকচক্ষু এড়াতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সার্কিট হাউসে এসে এক সঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ ও ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো বাংলাদেশ আওয়ামী লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। এতে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

এ ব্যাপারে ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টেছেন এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন।

লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন বলেন, উত্তরের জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা সবাই জানাতে পারেন। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone