শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎খেলায় অংশগ্রহণকারী কলেজ সমূহ হলো- বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ), লালমনিরহাট আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ, নেছারিয়া কামিল মাদ্রাসা, সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজ, আদিতমারী সরকারি কলেজ, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, উত্তর বাংলা কলেজ, সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, বড়খাতা ডিগ্রি কলেজ, দইখাওয়া আদর্শ কলেজ, পাটগ্রাম সরকারি ডিগ্রি কলেজ।

‎উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট চলবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone