শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২১টি মনোনয়নপত্র বৈধ

‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২১টি মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ৬জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে ৮জন, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে ৭জন বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় প্রকাশ করেছে।

শনিবার (৩ জানুয়ারি) লালমনিরহাট জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার স্বাক্ষরিত জাতীয় সংসদ নির্বাচন বৈধভাবে মনোনীত প্রার্থীগণের তালিকা সূত্রে জানা গেছে।

‎জাতীয় সংসদ নির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মোঃ আবু রাইয়ান আশয়ারী, জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান, বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক।

‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায়, জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোঃ বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল, জনতার দলের মোঃ শামীম কামাল, স্বতন্ত্র মোঃ মমতাজ আলী।

‎সংসদীয় আসন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মোঃ ফিরোজ কবির।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone