শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজিবি ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

বিজিবি ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

‎শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।

‎তিনি আরও বলেন, বিজিবি ভবিষ্যতেও সমাজকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

‎উল্লেখ্য যে, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ২শত ৭০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone