শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট ‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ এ আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী ‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার
৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” স্লোগান নিয়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১০ জানুয়ারি) লালমনিরহাটের রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.) রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বৃথি রাণী রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ বেলাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone