শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

‎বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মাদক পাচারসহ অন্যন্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৫৫মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দূর্গাপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ভারতীয় নাগরিক আলিপুর দুয়ার জেলার আলিপুর দুয়ার থানার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক করে। উক্ত ভারতীয় নাগরিকের নিকট বাংলাদেশী ৮শত ২০টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।

‎এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone