শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

‎লালমনিরহাটে “সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ কর” প্রতিপাদ্যকে সামনে রেখে দিপু চন্দ্র দাস ও আয়েশা আক্তার-কে নৃশংসভাবে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা, অগ্নিসংযোগকারী এবং মব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সদস্য কমরেড অ্যাড. রফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. মধুসূদন রায় মধু, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone