শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, রাসা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ইএসডিও, নজীর, উদয়াঙ্কুর সেবা সংস্থা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদ্যম নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃদাঃ) লায়লা আকতার বানু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ৫টি ক্যাটাগরীতে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে ৫জন ও লালমনিরহাট জেলা পর্যায়ে ৫জন মোট ১০জনকে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone