লালমনিরহাটে "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, রাসা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ইএসডিও, নজীর, উদয়াঙ্কুর সেবা সংস্থা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অদ্যম নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃদাঃ) লায়লা আকতার বানু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৫টি ক্যাটাগরীতে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে ৫জন ও লালমনিরহাট জেলা পর্যায়ে ৫জন মোট ১০জনকে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে বর্ণাঢ্য র্যালিটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.