শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে অনন্তপুর বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি জব্দ করেছে। এসব অভিযানে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বিরোধী কার্যক্রমে তাদের অটুট অবস্থানের প্রমাণ উপস্থাপন করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়—চোরাকারবারীরা ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০মিনিটে অনন্তপুর বিওপি-সংশ্লিষ্ট কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার রামখানা ক্লিনিক মোড় এলাকায় টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তল্লাশি করে ৬৩পিছ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ৬৩টি, যার সিজার মূল্য ৬লক্ষ ৩০হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। পাশাপাশি দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও বৃদ্ধি করা হয়েছে।

তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদক প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

এই সফল অভিযানে বিজিবির সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone