শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠিত

৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠিত

লালমনিরহাটে “বিদ্যালয়ে যাওয়া শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ” স্লোগান নিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াসমিন বসুনিয়া, মোছাঃ সুলতানা রাজিয়া, সুমিতা রানী রায়, মোছাঃ সোমা বেগম, লুনা পারভীন, অভিভাবক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলীসহ ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone